MedExa

English | বাংলা

ব্যবহারের শর্ত

শেষ আপডেট 16 অক্টোবর, 2026

এই শর্তগুলো তোমার আর মেডেক্সার মধ্যে। অ্যাকাউন্ট খুললে তুমি এগুলো মেনে নিচ্ছ। তোমার বয়স 18 বছরের কম হলে মা-বাবা বা অভিভাবকের সাথে বসে এগুলো পড়ো।

তোমার অ্যাকাউন্ট

মেডেক্সা ব্যবহার

প্রিমিয়াম

অ্যাপের কিছু অংশের জন্য প্রিমিয়াম প্ল্যান লাগে। পেমেন্টের আগেই দাম আর প্ল্যানে কী কী আছে তা দেখানো হয়। যত দিনের জন্য টাকা দিয়েছ, প্ল্যান তত দিন চলে, নিজে থেকে রিনিউ হয় না। রিফান্ড হয় রিফান্ড পলিসি মেনে।

প্রশ্ন আর প্রজেকশন

আমরা প্রতিটা প্রশ্ন যাচাই করি, তবু ভুল থেকে যেতে পারে। কোনো ভুল পেলে প্রশ্ন থেকেই রিপোর্ট করো, একজন মানুষ সেটা দেখবে। মেরিট প্রজেকশন তোমার নিজের পেপারগুলো থেকে করা একটা আন্দাজ, সিট পাওয়ার কোনো নিশ্চয়তা নয়।

অ্যাকাউন্ট বন্ধ করা

প্রোফাইলের “শর্তাবলি, প্রাইভেসি আর তোমার ডেটা” পেজ থেকে যেকোনো সময় তুমি অ্যাকাউন্ট ডিলিট করতে পারো। এই শর্ত ভাঙে এমন অ্যাকাউন্ট আমরা বন্ধ করে দিতে পারি। আমরা এই শর্তগুলো বদলাতেও পারি; ওপরের তারিখ দেখে বুঝবে শেষবার কবে বদলেছে, আর গুরুত্বপূর্ণ কিছু বদলালে আমরা অ্যাপে তোমাকে জানাব।

এই শর্তগুলো বাংলাদেশের আইন মেনে চলে।